শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারতের পুশইন চেষ্টার প্রতিবাদে এইচআরডব্লিউ-এর বিবৃতি

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:১১ এএম

বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতের পুশইন চেষ্টার প্রতিবাদে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বাঙালি বাসিন্দাদের, যাদের বেশিরভাগই মুসলিম, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লোকজনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের প্রবেশ ঠেকিয়ে দেওয়ায় বহু পরিবার দুই দেশের মধ্যবর্তী ‘জিরো লাইনে’ আটকা পড়ছে। বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে বিএসএফের ২১টি পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় ২০০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে শিশুও রয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রবেশের চেষ্টা করেছে। এইচআরডব্লিউর এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ পরিবারগুলোকে নির্মমভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে অথবা সীমান্তে আটকে রাখছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে উপেক্ষা করছে। তিনি বলেন, সরকারকে এই অবৈধ পুশব্যাক বন্ধ করতে, আইনি সুরক্ষা নিশ্চিত করতে এবং নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ নয়জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে। তারা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষীরা রাতের বেলায় লোকজনকে সীমান্তে এনে কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কয়েকটি ক্ষেত্রে বিজিবি তাদের প্রবেশে বাধা দিলে বিএসএফ পরে তাদের ভারতে ফিরিয়ে নেয়। এ পরিস্থিতির অবসান জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন / যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

সন্তান বিক্রির টাকা দিয়ে কাবিন শোধের হুমকি / জমজ কন্যাসন্তানের জন্ম, মায়ের কপালে তালাক !

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান / যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কেশবপুরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

পুলিশের পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

মক্কায় প্রদর্শিত ৪০০ বছরের পুরোনো কোরআন

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

লবণচরায় চ্যাগা সোহেল আটক

না ফেরার দেশে কবি আল মুজাহিদী

মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে

জামায়াত আমির / একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে : অমিত

X