শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রসঙ্গ: স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:০৯ পিএম

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। মির্জা ফখরুল বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতিমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। আমরা আশা করবো, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সরকার দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন / যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

সন্তান বিক্রির টাকা দিয়ে কাবিন শোধের হুমকি / জমজ কন্যাসন্তানের জন্ম, মায়ের কপালে তালাক !

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান / যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কেশবপুরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

পুলিশের পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

মক্কায় প্রদর্শিত ৪০০ বছরের পুরোনো কোরআন

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

লবণচরায় চ্যাগা সোহেল আটক

না ফেরার দেশে কবি আল মুজাহিদী

মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে

জামায়াত আমির / একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে : অমিত

X