বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ বা ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচও উপস্থিত ছিলেন।

সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষ করে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের বিভিন্ন কর্মসূচি শেষে বর্তমানে তিনি বেইজিংয়ে অবস্থান করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের বিশিষ্ট রোটারিয়ান ও সমাজসেবক ফজলে রাব্বী মোপাশা আর নেই

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল

রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল

সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিন বদলি

আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

অভয়নগরে দুই দিনব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ মেডিকেলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রিজে স্থাপন করা হলো কালিমার পতাকা

নেহালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গুলির প্রতিবাদে মানববন্ধন

মণিরামপুরে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মণিরামপুরে নিউ ব্রিকস ইটভাটা বন্ধের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

বর্জ্যের দখলে কুমার নদ: জনস্বাস্থ্যের জন্য বাড়ছে ভয়াবহ ঝুঁকি

চেতনানাশক স্প্রে করে ব্যাংক কর্মকর্তার ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় যুবক আটক

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হানুয়ার বিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

বিশ্বকাপে যেদিন মুখোমুখি হতে পারে মেসি ও রোনালদো

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ইউনিসেফের সঙ্গে চুক্তি

X