রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

কপিলমুনি , পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:২১ পিএম
কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের বাসিন্দা, হত্যা মামলার আসামি ও কথিত মাদক ব্যবসায়ী মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় কাশিমনগর বাজারের প্রধান সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক এম বুলবুল আহমেদ, পাইকগাছা উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সেকেন্দার আলী, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, মাওলানা আবু মুসা, গোলাম মোস্তফা গাজী ও তাসমিরা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করে বলেন, মহিদুল গাজী মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। তারা অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় নিহতের মেয়ে তাসমিরা খাতুন বলেন, “আমার চাচা মহিদুল গাজী আমার মাকে হত্যা করেছে। এ ঘটনায় আমার ভাই রিফাত গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় আমার চাচাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর থেকে সে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, তাদের পরিবারের সদস্য ও মামলার সাক্ষীদের বিরুদ্ধে প্রতিহিংসাবশত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে অভিযুক্ত মহিদুল গাজীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এছাড়া মামলার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চাঁচড়া ইউনয়ন কৃষকদলের  কর্মী সভা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

মোরেলগঞ্জে বিএনপির কর্মী সভায় সোমনাথ দে,সাংগঠনিক শক্তি মজবুত করতে ঐক্যের বিকল্প নেই

যশোরে একটি দস্যুতা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে

দেশের স্বার্থে কেউ দালালি করবেন না : রাশেদ খান

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত ২৮ দল, বাকি ৪ টিকিটের লড়াই জমে উঠেছে

প্রধানমন্ত্রী / মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

রাজস্ব ঘাটতি কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ

রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত? হাদিসে যা বলা হয়েছে

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের চ্যালেঞ্জ

X