
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার ((২৭ জুন)) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছ কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো— বাদশা পাড়া, দেয়াং পাড়া (আংশিক), কেরানী বাড়ি, মুনসেফ বাজার, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, বদুরপাড়া (আংশিক), ছগিরের দোকান, জিয়া খাল, দুল্লভ পাড়া, চন্দনাইশ পৌরসভা এলাকা, কাজিপাড়া, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।
চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন।
মন্তব্য করুন