
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের হিসাব-নিকাশ জমে উঠেছে। নতুন ফরম্যাটের এই আসরে ইতোমধ্যে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ২৮টি দল। এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি শেষ চারটি টিকিটের দিকে, যা নির্ধারিত হবে বাকি গ্রুপ ম্যাচগুলোর ফল এবং সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর পয়েন্টের ভিত্তিতে।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। ফলে আগের আসরের মতো সরাসরি শেষ ষোলো নয়, এবার নকআউট পর্ব শুরু হবে শেষ ৩২ দল নিয়ে।
১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি নকআউট নিশ্চিত করবে। তাদের সঙ্গে যুক্ত হবে সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল। ফলে গ্রুপ পর্ব শেষ না হওয়া পর্যন্ত একাধিক দলের জন্য নকআউটে ওঠার সম্ভাবনা খোলা থাকছে।
এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে মোট ২৮টি দল। তারা হলো- গ্রুপভিত্তিক হিসাবেও চিত্র অনেকটাই পরিষ্কার। গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, ‘বি’ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা, ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে, ‘ই’ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর, ‘এফ’ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন, ‘জি’ থেকে বেলজিয়াম ও মিসর, ‘এইচ’ থেকে স্পেন ও কেপ ভার্দে, ‘আই’ থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল নকআউট নিশ্চিত করেছে।
অন্যদিকে গ্রুপ ‘জে’ থেকে এখন পর্যন্ত শুধু আর্জেন্টিনা, ‘কে’ থেকে কলম্বিয়া ও পর্তুগাল এবং ‘এল’ থেকে ইংল্যান্ড ও ঘানা শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। তবে এই তিন গ্রুপের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে বাকি চারটি টিকিটের ভাগ্য।
এবারের আসরে সবচেয়ে চমক দেখিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই তিনটি ড্র করে গ্রুপের দ্বিতীয় স্থান দখল করে নকআউটে উঠেছে আফ্রিকার ছোট্ট দেশটি। অন্যদিকে ইকুয়েডরও শক্তিশালী জার্মানিকে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।
এখনও অপেক্ষায় আছে কয়েকটি দল। বিশেষ করে ইরান তিন ম্যাচে তিন ড্র করে ৩ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলের তালিকায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। একইভাবে গ্রুপ ‘জে’, ‘কে’ ও ‘এল’-এর আরও কয়েকটি দল শেষ মুহূর্ত পর্যন্ত আশা ধরে রেখেছে।
এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান, পানামা, কাতার, চেকিয়া, কুরাসাও, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব এবং ইরাকের। সেরা তৃতীয় দল হিসেবেও তাদের সামনে আর কোনো সুযোগ নেই।
শেষ ৩২-এর কয়েকটি ম্যাচও প্রায় নিশ্চিত হয়ে গেছে।
এখন শুধু অপেক্ষা শেষ চারটি জায়গার। গ্রুপ পর্বের বাকি ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট, গোল ব্যবধান, গোলসংখ্যা এবং প্রয়োজন হলে অন্যান্য টাইব্রেকারের ভিত্তিতে নির্ধারণ হবে শেষ ৩২-এর পূর্ণ তালিকা। এরপরই শুরু হবে নতুন ফরম্যাটের বিশ্বকাপের প্রথম নকআউট পর্ব।
মন্তব্য করুন