
দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে আর্জেন্টিনা। ইতোমধ্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করায় শেষ ম্যাচের ফলাফলের ওপর তাদের অবস্থানের কোনো প্রভাব পড়বে না।
বাংলাদেশ সময় আজ রোববার (২৮ জুন) সকাল ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি মূলত নিয়মরক্ষার হলেও আর্জেন্টিনা শিবিরে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের বেঞ্চ শক্তি যাচাইয়ের জন্য।
প্রধান কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বিকল্প ফুটবলারদের মাঠে নামিয়ে নকআউট পর্বের আগে দলের গভীরতা ও প্রস্তুতি মূল্যায়নের সুযোগ পাবেন তিনি।
অন্যদিকে, জর্ডান ইতোমধ্যেই টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে। ফলে তাদের জন্যও ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। তবে বিদায়ের আগে সম্মানজনক ফল অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।
মন্তব্য করুন