রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

উজবেকিস্তানকে কাঁদিয়ে নকআউটে কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:০৫ এএম
উজবেকিস্তানকে হারিয়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর উচ্ছ্বাস। ছবি : ইন্টারনেট

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের চোখ ধাঁধানো প্রত্যাবর্তনে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ‘কে’ গ্রুপের এই রোমাঞ্চকর জয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ ৩২ তথা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল আফ্রিকান দলটি। অন্যদিকে, এই হারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ফ্যাবিও ক্যানাভারোর শিষ্যদের।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বাঁচা-মরার লড়াইয়ের শুরুতেই ধাক্কা খেয়েছিল ডিআর কঙ্গো। ম্যাচের মাত্র ১০ মিনিটে আকমাল মোজগোভয়ের বাড়ানো পাস থেকে দারুণ এক বাঁ-পায়ের শটে উজবেকিস্তানকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তারকা স্ট্রাইকার এলডর শমুরোদভ। ম্যাচের ১৯ মিনিটে কঙ্গো একবার উজবেকের জালে বল পাঠালেও ভিএআর প্রযুক্তির সাহায্যে তা বাতিল করে দেন রেফারি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এশিয়ার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অল-আউট ফুটবলের পশরা সাজান কঙ্গোর কোচ সেবাস্টিয়ান দেসাব্রে। ম্যাচের ৫১ মিনিটে অভিজ্ঞ সেড্রিক বাকাম্বুর পরিবর্তে তিনি মাঠে নামান ফিস্টন মায়েলেকে, যা কঙ্গোর আক্রমণের গতি পুরোপুরি বদলে দেয়।

৬৮ মিনিটে ডিআর কঙ্গো একটি পেনাল্টি পেলে তা থেকে নিখুঁত শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান স্ট্রাইকার ইয়োয়ান উইসা।

৭৮ মিনিটে বদলি খেলোয়াড় ফিস্টন মায়েলে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে কঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

৯১ মিনিটে (ইঞ্জুরি টাইম) সমতায় ফিরতে মরিয়া উজবেক রক্ষণভাগকে ফাঁকি দিয়ে মেশাক এলিয়ার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে কঙ্গোর ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন উইসা।

ঐতিহাসিক এই জয়ের ফলে নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মেসির দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আজকের খেলার সূচি

কিয়ামতের ১০টি বড় আলামত

‘ভুল হলে সঙ্গে সঙ্গে ‘সরি’ বলি’

মিসম্যাচিং আই মেকআপ এখন ট্রেন্ড : নিমন্ত্রণের সাজে আনুন ভিন্নতা

কলম্বিয়ার সাথে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

উজবেকিস্তানকে কাঁদিয়ে নকআউটে কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড

যে ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া, সঙ্গী ঘানাও

কেইন-বেলিংহ্যামের দাপটে পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড

আজ আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

২৮ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

উপসাগরীয় অঞ্চলের ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে ইরান

ইরানি হামলার ভয়ে মার্কিন সামরিক ঘাঁটি ইসরায়েলে সরানোর চিন্তা?

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চাঁচড়া ইউনয়ন কৃষকদলের  কর্মী সভা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

X