রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

মেসির দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১০:২৫ এএম
মেসির দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে মাঠে নেমে জয়ের পাশাপাশি আধিপত্য দেখানোর লক্ষ্য নিয়েই খেলেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলের বন্যা না হলেও পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে স্পষ্ট শ্রেষ্ঠত্ব দেখিয়ে ৩-১ গোলের স্বস্তিদায়ক জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের শেষদিকে লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিক জয়কে আরও উজ্জ্বল করে তোলে।

এই জয়ের মাধ্যমে গ্রুপপর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২-এর টিকিট। অন্যদিকে টানা তিনটি পরাজয়ে বিশ্বকাপের অভিষেক অভিযান শেষ হয়েছে জর্ডানের।

লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেই জর্ডানের বিপক্ষে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা। তবুও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কালোনির শিষ্যরা।

ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট-কিক থেকে নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন লাউতারো মার্টিনেজ। এটি ছিল চলতি বিশ্বকাপে তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর ৫৫তম মিনিটে ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা। তবে জর্ডানের সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। তার উপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণে আবারও গতি ফিরে আসে। ম্যাচের ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন তিনি। এরপর নিজেই ফ্রি-কিক নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ৩-১ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।

চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন একটি অনন্য রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। শতভাগ সাফল্যে গ্রুপপর্ব শেষ করে আত্মবিশ্বাস নিয়ে রাউন্ড অব ৩২-এ উঠেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পর্যটন ভিসা আজ থেকে চালু, আবেদন পদ্ধতি

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে প্রাণ গেলো ‍ভাতিজার

দেশের ১২ জেলায় বজ্র-বৃষ্টির সম্ভাবনা

লালমনিরহাটে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

নাটকীয় ড্রয়ে অস্ট্রিয়া ও আলজেরিয়া নকআউটে

ইরানে রাতভর মার্কিন হামলা

আজ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মেসির দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আজকের খেলার সূচি

কিয়ামতের ১০টি বড় আলামত

‘ভুল হলে সঙ্গে সঙ্গে ‘সরি’ বলি’

মিসম্যাচিং আই মেকআপ এখন ট্রেন্ড : নিমন্ত্রণের সাজে আনুন ভিন্নতা

কলম্বিয়ার সাথে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

উজবেকিস্তানকে কাঁদিয়ে নকআউটে কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড

যে ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া, সঙ্গী ঘানাও

কেইন-বেলিংহ্যামের দাপটে পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড

আজ আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

২৮ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

X