রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১০:০৮ এএম
টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি

বিশ্ব ফুটবলের ইতিহাসে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার জর্ডানের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করে নিজের নামের পাশে যোগ করলেন আরও একটি অনন্য বিশ্ব রেকর্ড।

ম্যাচের শুরুতে একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৮০তম মিনিটে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে তিনি ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি ম্যাচে গোল করার নজির স্থাপন করেন।

এর আগে বিশ্বকাপে টানা ছয়টি ম্যাচে গোল করার রেকর্ড যৌথভাবে ধরে রেখেছিলেন ফ্রান্সের জাস্ট ফন্তেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জার্জিনিয়ো (১৯৭০)। জর্ডানের বিপক্ষে গোল করে তাদের ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন এই মহাতারকা।

২০২২ সালের কাতার বিশ্বকাপের শেষ চার ম্যাচে গোল করেছিলেন মেসি। সেই ধারাবাহিকতা ধরে রেখে বর্তমান বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেও গোল করেছেন তিনি। ফলে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তিনি।

চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর বিশ্বকাপ ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল গোলদাতাদের কাতারে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

রেকর্ড ভাঙা যেন লিওনেল মেসির নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি ম্যাচেই তিনি নতুন কোনো না কোনো ইতিহাস গড়ে ফুটবলপ্রেমীদের বিস্মিত করে চলেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে প্রাণ গেলো ‍ভাতিজার

দেশের ১২ জেলায় বজ্র-বৃষ্টির সম্ভাবনা

লালমনিরহাটে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

নাটকীয় ড্রয়ে অস্ট্রিয়া ও আলজেরিয়া নকআউটে

ইরানে রাতভর মার্কিন হামলা

আজ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মেসির দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আজকের খেলার সূচি

কিয়ামতের ১০টি বড় আলামত

‘ভুল হলে সঙ্গে সঙ্গে ‘সরি’ বলি’

মিসম্যাচিং আই মেকআপ এখন ট্রেন্ড : নিমন্ত্রণের সাজে আনুন ভিন্নতা

কলম্বিয়ার সাথে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

উজবেকিস্তানকে কাঁদিয়ে নকআউটে কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড

যে ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া, সঙ্গী ঘানাও

কেইন-বেলিংহ্যামের দাপটে পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড

আজ আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

২৮ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

উপসাগরীয় অঞ্চলের ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে ইরান

X