রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে দেড় বছর ধরে ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত করানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকার ২৩ বছর বয়সী এক তরুণী।

মামলায় যশোর শহরের বকচর তেল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা মিলনের ছেলে আল মামুনকে (২৪) আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তিনি যশোরের একটি কলেজে লেখাপড়া করেন। প্রায় দেড় বছর আগে যশোর শহরে আল মামুনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে মামুন তাকে যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতে বলেন। সেখানে দীর্ঘ সময় তারা একসঙ্গে ছিলেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এজাহারে আরও বলা হয়েছে, এ সময়ে তিনি দুইবার অন্তঃসত্ত্বা হলে মামুন ওষুধ খাইয়ে গর্ভপাত করান। পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন। বিষয়টি জানতে পেরে তরুণীর বাবা ও চাচা মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিয়েতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, পরে মামুনের পরিবারের সদস্যরা টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। তবে তিনি তাতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতে থাকে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

বেনাপোলে আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পণ্য পাচারের মামলা

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মহেশপুরে সার নিতে গিয়ে দুই কৃষক আহত

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

ক্লাস বর্জন করে ‘শাট ডাউন’ কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

বিদেশে থাকা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা,আটক ২

১৪ মাস পর মণিরামপুরে ভিটামিন এ কর্মসূচি

ঝিকরগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গাইবান্ধায় রেস্টুরেন্ট পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

X