সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় স্বর্ণা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুটির নানি সাজেদা খাতুন। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানান, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বর্ণাকে নিয়ে তার মা ও নানি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে স্বর্ণা মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে। এ সময় তার নানিও সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। আহত সাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শিশুরটির মৃত্যু হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ পরবর্তী এক মাসে রাজারহাটে আমদানি এক-তৃতীয়াংশ / চামড়া শিল্পে অশনি সংকেত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই : নেতানিয়াহু

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

বেনাপোলে আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পণ্য পাচারের মামলা

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মহেশপুরে সার নিতে গিয়ে দুই কৃষক আহত

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

ক্লাস বর্জন করে ‘শাট ডাউন’ কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

বিদেশে থাকা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা,আটক ২

১৪ মাস পর মণিরামপুরে ভিটামিন এ কর্মসূচি

X