রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: গ্রামের কাগজ।

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে সাড়ে তিনশ বোতল ফেনসিডিলসহ আটক সোহাগ হোসেন মোতাহারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সোহাগ হোসেন মোতাহার মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের শাখাওয়াতের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কেশবপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা জেলার কলারোয়া থেকে একজন ব্যক্তি একটি আলমসাধু চালিয়ে সরসকাঠি বাজার হয়ে কেশবপুর বাজারের দিকে আসছেন। খবর পেয়ে পুলিশের একটি দল সরসকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়।

সকাল ১০টার দিকে সোহাগকে আলমসাধু চালিয়ে আসতে দেখে পুলিশ তাকে থামানোর সংকেত দেয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে আলমসাধুর পাটাতনের নিচে তল্লাশি চালিয়ে সাড়ে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেশবপুর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১ এপ্রিল এসআই সুব্রত কুমার সরদার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের দিন আসামি সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

বেনাপোলে আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পণ্য পাচারের মামলা

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মহেশপুরে সার নিতে গিয়ে দুই কৃষক আহত

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

ক্লাস বর্জন করে ‘শাট ডাউন’ কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

বিদেশে থাকা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা,আটক ২

১৪ মাস পর মণিরামপুরে ভিটামিন এ কর্মসূচি

ঝিকরগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গাইবান্ধায় রেস্টুরেন্ট পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

X