শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে স্বর্ণের আংটি : বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:১০ পিএম
সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে স্বর্ণের আংটি : বিজয়

দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় আবারও আলোচনায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এবার সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে ১ গ্রাম ওজনের একটি সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য চালু করা হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে একটি নতুন সরকারি কল্যাণমূলক প্রকল্প।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় হবে। ইতোমধ্যে দ্রুত দরপত্র আহ্বানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, প্রকল্পটি ২০২৬ সালের ২২ জুন থেকে কার্যকর হয়েছে। দিনটি মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন হওয়ায় ওই তারিখ থেকেই সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসছে।

তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় আন্দোলনের অন্যতম নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী‘থাই মামান সির’ প্রথা থেকেই এই প্রকল্পের ধারণা নেওয়া হয়েছে। এই প্রথায় নবজাতকের মামা শিশুকে আশীর্বাদস্বরূপ বিভিন্ন উপহার দেন। নতুন প্রকল্পে সেই প্রতীকী দায়িত্ব পালন করবে রাজ্য সরকার। নবজাতকের প্রতি ভালোবাসা, যত্ন ও শুভকামনার নিদর্শন হিসেবে প্রতিটি শিশুকে একটি করে সোনার আংটি উপহার দেওয়া হবে।

সরকারের দাবি, এই উদ্যোগ শুধু নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রকাশ নয়, একই সঙ্গে তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে)–এর নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। পাশাপাশি সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’এও এটি একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতা বা দল ব্যক্তিগত উদ্যোগে জন্মদিন উপলক্ষে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি উপহার দিয়েছেন। তবে প্রথমবারের মতো এই ধরনের উদ্যোগকে একটি স্থায়ী সরকারি কল্যাণ প্রকল্প হিসেবে বাস্তবায়ন করছে তামিলনাড়ু সরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহেশপুরে জামায়াত যুব বিভাগের মানববন্ধন

মাছখোলা বাজারে গবাদিপশু লালনপালন বিষয়ক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

সুনামগঞ্জে ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

নাঈমের ফাঁসির রায় বাতিলে সুনামগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জীবননগরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

মোংলায় ২৪ ঘণ্টার ফেরি চলাচল শুরু

শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে গার্ড অব অনার প্রদান

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামান্য ভুলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিলের কারণ হতে পারে

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে স্বর্ণের আংটি : বিজয়

‘আইন সংশোধনের পর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অস্ত্র পাচ্ছেন’

জামায়াত আমির / সর্বস্তরের সংস্কার ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে পর্তুগাল-কলম্বিয়া, চাপে রোনালদো

বাণিজ্য ঘাটতি কমানো ও রপ্তানি বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিশোধ নয়, গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা

X