শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার মালামালসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। অভিযানে ১৩টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। পরে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে সেগুলো পুটখালী এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, উদ্ধার করা ১৩টি স্বর্ণের বারের মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এটি প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযানে স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রেলগেটের আলোচিত মাদক ব্যবসায়ী মনো আটক

বাগেরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শার্শার কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহেশপুরে জামায়াত যুব বিভাগের মানববন্ধন

মাছখোলা বাজারে গবাদিপশু লালনপালন বিষয়ক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

সুনামগঞ্জে ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

নাঈমের ফাঁসির রায় বাতিলে সুনামগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জীবননগরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

মোংলায় ২৪ ঘণ্টার ফেরি চলাচল শুরু

শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে গার্ড অব অনার প্রদান

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামান্য ভুলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিলের কারণ হতে পারে

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

X