শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

শার্শার কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

আব্দুল মান্নান ও নাজিম উদ্দীন জনি;
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

দুপুর গড়াতেই জমে ওঠে মানুষের ভিড়। বিকেল নামার সঙ্গে সঙ্গে শত শত বস্তাভর্তি মুখি কচু নিয়ে হাজির হন কৃষকেরা। একদিকে চলছে দরদাম, অন্যদিকে ট্রাকে মালামাল তোলার ব্যস্ততা। সন্ধ্যার পর পুরো এলাকা রূপ নেয় এক বিশাল কৃষিপণ্যের বাণিজ্যকেন্দ্রে। এমন চিত্রই এখন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারের মুখি কচুর হাটে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের কাছে বাসাবাড়ি এখন মুখি কচুর অন্যতম নির্ভরযোগ্য পাইকারি বাজার। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পাশের ঝিকরগাছা উপজেলা থেকেও কৃষকেরা কচু নিয়ে আসেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে কচু কিনে নিয়ে যান। ফলে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ছাড়াই কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

হাটে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে রাখা রয়েছে কচুভর্তি বস্তা। কোথাও চলছে দামাদামি, কোথাও নমুনা দেখিয়ে ক্রয়-বিক্রয়, আবার কোথাও বিক্রেতারা নতুন ক্রেতার অপেক্ষায় বসে আছেন। পুরো বাজারজুড়েই লেনদেনের ব্যস্ততা।

কৃষক ফজলুর রহমান জানান, আগে কচু বিক্রির জন্য বিভিন্ন বাজারে ঘুরতে হতো। এখন বাসাবাড়ি হাটেই পাইকাররা এসে কচু কিনে নিয়ে যান। এতে সময় ও খরচ দুটোই কমেছে।

একই অভিজ্ঞতার কথা জানান ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা এলাকার কৃষক শওকত আলী। তিনি বলেন, “এই হাটে কচু নিয়ে এলে বিক্রি নিয়ে চিন্তা থাকে না। ক্রেতার অভাব হয় না, আর দামও তুলনামূলক ভালো পাওয়া যায়।”

ব্যবসায়ীরা জানান, বাসাবাড়ি হাটের মুখি কচুর মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ কচু ঢাকা, নাটোর, রাজশাহী, রংপুর, সিলেটসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। শুরুতে ভালো মানের মুখি কচু প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে শেষ পর্যায়ে ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী শহিনুর রহমান বলেন, “এখানে কৃষক ও ব্যবসায়ী উভয়েই সুবিধা পাচ্ছেন। কৃষকেরা সরাসরি বিক্রি করতে পারছেন, আবার আমরা প্রয়োজন অনুযায়ী মানসম্মত কচু সংগ্রহ করতে পারছি।”

তবে কচু নিতে আসা ট্রাক, পিকআপ ও আলমসাধু চালকরা অভিযোগ করেন, প্রতিটি ট্রাক থেকে ২০০ টাকা, পিকআপ থেকে ১০০ টাকা এবং আলমসাধু থেকে ৫০ টাকা করে বাজার কমিটির পক্ষ থেকে আদায় করা হচ্ছে। টাকা না দিলে লোডিংয়ে বাধা দেওয়া হয় বলেও তারা অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে বাজার কমিটির সভাপতি রশিদ মীর জানান, আদায়কৃত টাকা বাজারের মসজিদ ও সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করা হয়।

শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, বাসাবাড়ির মুখি কচুর হাট শুধু একটি বাজার নয়, এটি এখন কৃষকের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম। এ অঞ্চলের হাজারো কৃষক এই হাটকে কেন্দ্র করে লাভবান হচ্ছেন।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, বর্তমানে উপজেলায় প্রায় ১৮০ হেক্টর জমিতে মুখি কচুর আবাদ হয়েছে। উৎপাদন ও বাজারজাতকরণের সুযোগ বাড়ায় কৃষকেরা এই চাষে আগ্রহী হচ্ছেন। আগামী বছরগুলোতে এ চাষ আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রেলগেটের আলোচিত মাদক ব্যবসায়ী মনো আটক

বাগেরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শার্শার কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহেশপুরে জামায়াত যুব বিভাগের মানববন্ধন

মাছখোলা বাজারে গবাদিপশু লালনপালন বিষয়ক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

সুনামগঞ্জে ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

নাঈমের ফাঁসির রায় বাতিলে সুনামগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জীবননগরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

মোংলায় ২৪ ঘণ্টার ফেরি চলাচল শুরু

শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে গার্ড অব অনার প্রদান

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামান্য ভুলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিলের কারণ হতে পারে

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

X