শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, বেলুন উড়ানো এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, র‌্যাব-৯-এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিজিবির সহকারী পরিচালক রাসিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শেরেনুর আলী এবং সুনামগঞ্জ পৌর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেরগুল আহমেদ।

আলোচনা সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রেলগেটের আলোচিত মাদক ব্যবসায়ী মনো আটক

বাগেরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শার্শার কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহেশপুরে জামায়াত যুব বিভাগের মানববন্ধন

মাছখোলা বাজারে গবাদিপশু লালনপালন বিষয়ক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

সুনামগঞ্জে ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

নাঈমের ফাঁসির রায় বাতিলে সুনামগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জীবননগরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

মোংলায় ২৪ ঘণ্টার ফেরি চলাচল শুরু

শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে গার্ড অব অনার প্রদান

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামান্য ভুলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিলের কারণ হতে পারে

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

X