
যশোর শহরের আলোচিত মাদক কারবারি মনোয়ার হোসেন ওরফে মনোকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মনো যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকেই তাকে আটক করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবির উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মনো নিজ বাড়িতে বসে মাদক বিক্রি করছেন। পরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পুঁটলিতে রাখা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই সামিউল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন