
সংস্কৃতি খাতে নতুন মাত্রা যোগ করতে ৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতি খাতকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। ব্যর্থতার সব ক্ষেত্র চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ গঠন করা হবে।
পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এ. মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান, জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন