শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

সামান্য ভুলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিলের কারণ হতে পারে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
সামান্য ভুলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিলের কারণ হতে পারে

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতে ভ্রমণের সুযোগ আবারও উন্মুক্ত হচ্ছে।

ভারতে নিযুক্ত নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বৃহস্পতিবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন সম্পূর্ণ অনলাইনে শুরু করতে হবে। আবেদনকারীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ভিসা আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে।

এরপর আবেদনপত্র ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং নির্ধারিত সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনলাইনে আবেদন করবেন যেভাবে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর সেটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার মাধ্যমে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পন্ন হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়ম প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হয়।

দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনআপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরাই একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

সাইনআপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর একটি ওটিপি ই-মেইলে এবং আরেকটি মোবাইল নম্বরে পাঠানো হবে। নির্ধারিত ধাপে উভয় ওটিপি যাচাই করে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

সাইনআপ সম্পন্ন হওয়ার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ওটিপি যাচাইয়ের পর ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোড করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করলে পরবর্তী দিনের একটি নির্ধারিত স্লট দেখা যাবে। প্রয়োজন হলে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসা প্রসেসিং চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে।

তবে আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। পরিবর্তিত বা সম্পাদিত ফাইল গ্রহণ করা হবে না।

যেসব কাগজপত্র লাগবে ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে হবে—

* কমপক্ষে ছয় মাস মেয়াদসহ দুটি খালি পৃষ্ঠা থাকা মূল পাসপোর্ট। * পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার কপি এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন থাকলে তার কপি। * পূর্বের সব পাসপোর্ট। * তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন পাসপোর্ট ছবি। * জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি। * সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল। * চাকরিজীবীদের জন্য নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স। * ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি কিংবা প্রয়োজন অনুযায়ী হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট। * রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র। * আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

পূর্বের সব পাসপোর্ট জমা না দিলে আবেদন অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

ভিসা ফি পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেই। তবে সব ধরনের ভিসার ক্ষেত্রে আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা ভিসা প্রক্রিয়াকরণ চার্জ নেয়। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এই অর্থ পরিশোধ করতে হবে।

পাসপোর্ট সংগ্রহ ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত নিয়মে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ও কাগজপত্র একাধিকবার যাচাই করা উচিত। সামান্য ভুলও আবেদন বাতিলের কারণ হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রেলগেটের আলোচিত মাদক ব্যবসায়ী মনো আটক

বাগেরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শার্শার কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহেশপুরে জামায়াত যুব বিভাগের মানববন্ধন

মাছখোলা বাজারে গবাদিপশু লালনপালন বিষয়ক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

সুনামগঞ্জে ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

নাঈমের ফাঁসির রায় বাতিলে সুনামগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জীবননগরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

মোংলায় ২৪ ঘণ্টার ফেরি চলাচল শুরু

শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে গার্ড অব অনার প্রদান

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামান্য ভুলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন বাতিলের কারণ হতে পারে

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

X