
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহেশপুর পুরাতন পৌরসভা চত্বরে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফকির আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে যুব সমাজ আজ ধ্বংসের পথে। তারা মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন