শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রতিশোধ নয়, গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা

ঢাকা অফিস
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
প্রতিশোধ নয়, গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা

গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরে বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, তারা কোনো প্রতিশোধ চান না; বরং গুমের মতো মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে চান।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চারস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল তার স্বামী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এবং তার গাড়িচালক নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় ধরে তাদের পরিবারের মতো অসংখ্য পরিবার একই ধরনের বেদনা বহন করে চলেছে।

তার ভাষায়, গত ১৭ বছরে শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণে হাজারো বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছিল।

সংসদ সদস্য লুনা বলেন, গণ-অভ্যুত্থানের পর গুম হওয়া স্বজনদের ফিরে পাওয়ার আশা নতুন করে জেগে উঠেছিল। এ লক্ষ্যে তিনি ও অন্যান্য ভুক্তভোগী পরিবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন এবং গুম কমিশনেও অভিযোগ জমা দিয়েছেন।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে স্বজনদের ফিরে পাওয়ার আশা কমে এলেও এখন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ ও বিভিন্ন ফোরামে গুমের শিকার পরিবারগুলোর পক্ষে কথা বলার সুযোগ পাচ্ছেন।

বাজেট অধিবেশনের প্রসঙ্গ টেনে তাহসিনা রুশদীর লুনা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের জন্য সরকার যেভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাতার ব্যবস্থা করেছে, একইভাবে গুম হওয়া সংকটাপন্ন পরিবারগুলোর জন্যও ভাতার ব্যবস্থা করা উচিত।

তিনি আরও বলেন, এটি কেবল একটি আর্থিক সহায়তা নয়, এটি রাষ্ট্র কর্তৃক তাদের কষ্টের একটি স্বীকৃতি এবং সম্মান। আমি অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যকে সাধুবাদ জানিয়ে লুনা বলেন, প্রধানমন্ত্রী যেমন তার ওপর হওয়া অতীতের নির্যাতনের প্রতিশোধ চান না, আমরাও কোনো প্রতিশোধ চাই না। কারণ প্রতিশোধ নিলে আমরা আমাদের স্বজনদের ফিরে পাব না। কিন্তু আমরা বিচার চাই। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের যদি কঠিনতম বিচার না হয়, তবে ভবিষ্যতে আবারও কোনো পরিবারকে এমন নির্মম পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হওয়া কিছু অপপ্রচারের স্পষ্ট জবাব দিয়ে এই সংসদ সদস্য বলেন, সংসদে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই ও সংস্কারের জন্য রাখা হয়েছে, যার মধ্যে গুম ও মানবাধিকার আইনও রয়েছে। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে যে আমরা এর বিরুদ্ধে ভোট দিয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি। গত মাসের ১৭ তারিখেও মানবাধিকার সংস্থার প্রধান ও সাংবাদিকদের নিয়ে এই আইনটিকে কীভাবে আরও আধুনিক ও শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আইনমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে, বাজেট অধিবেশনের পরবর্তী অধিবেশনেই গুম ও মানবাধিকার বিরোধী এই শক্তিশালী আইনটি সংসদে পাস হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে স্বর্ণের আংটি : বিজয়

‘আইন সংশোধনের পর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অস্ত্র পাচ্ছেন’

জামায়াত আমির / সর্বস্তরের সংস্কার ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে পর্তুগাল-কলম্বিয়া, চাপে রোনালদো

বাণিজ্য ঘাটতি কমানো ও রপ্তানি বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিশোধ নয়, গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা

বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

রাজশাহীতে নির্যাতনবিরোধী মানববন্ধন: আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণ বাস্তবায়নের দাবি

বেইজিংয়ে সিপিসি জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে ছিটকে গেল কয়টি দল?

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর প্রধান আটক

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, দুই কর্মচারী আহত

ভুমিমন্ত্রী / মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে

বনবিভাগের অভিযানেও সুন্দরবনে থামছে না বিষ দিয়ে মাছ শিকার

হরমুজ প্রণালিতে নাবিক উদ্ধার অভিযান স্থগিত

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, নেদারল্যান্ডসের বিপক্ষে মরক্কো

X