
যশোরে আঞ্চলিক পর্যায়ে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসন, পাট অধিদপ্তরের উদ্যোগে যশোর কালেক্টরেট সভাকক্ষে আঞ্চলিক পর্যায়ে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, পাট বাংলাদেশের প্রধান অর্থ উপার্জনকারী ফসল।
পাট থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়। এজন্য পাটের উৎপাদন বাড়াতে হবে। যশোর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান সভাপতিত্ব বক্তব্য রাখেন পাটকল মালিকের প্রতিনিধি আনিছুর রহমান, পাট ব্যবসায়ী নুরুল কাদের, নারী উদ্যোক্তা তাহেরা খানম প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার।
মন্তব্য করুন