
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সভায় র্যালির পর আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, সহকারী শিক্ষক নাসরিন খাতুন, ওয়ালিউল্লাহ, ছমির উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি, তাই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
মন্তব্য করুন