সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কালকিনিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ দোকানঘর

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
কালকিনিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ দোকানঘর ¦ প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে সাহেবরামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানঘর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে এই আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ওসমান গনি পেইন্ট এন্ড হার্ডও্যার স্যানিটারী, সাদ্দাম হার্ডওয়্যার ইলেকট্রিক ও একটি সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে হঠাৎ করে একটি দোকানে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহূর্তের মধ্যে ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খরব দেন। পরে কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় শর্ট সার্টিকের মাধ্যমে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্তরা জানান আগুনে তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সাদ্দাম কাজী বলেন, আমার পাশের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে আমাদের দোকানের মালামালসহ তিনটি দোকনঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।

ওসমান গনি পেইন্ট এন্ড হার্ডও্যার স্যানিটারী দোকান মালিকের ছোট ভাই আসলাম সরদার বলেন, আমাদের সব শেষ, আমরা নিঃশ্ব হয়ে গেছি। এখন আমাদের কি হবে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদ্দার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা দ্রুত উপস্থিত হওয়ার কারণে আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারের অন্য দোকানগুলো।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X