সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সারা দেশে জুলাই যোদ্ধাদের স্থায়ী পুনর্বাসন প্রয়োজন : সারজিস

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম  ¦ ছবি: কালের কণ্ঠ

সারা দেশের জুলাই যোদ্ধাদের জরুরি ভিত্তিতে পুনর্বাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়র্স অব জুলাই আয়োজিত “জুলাই যোদ্ধা, শহীদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল”-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে কয়েকজনকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। কিন্তু এর একটি স্থায়ী সমাধান এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, শুধুমাত্র সাহায্য নয়, বরং তাদের পুনর্বাসন, সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সারজিস আলম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ ও সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতের কর্ম পরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপি নেতা রুবেল পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব মিঠুন ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X