সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হাদি হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্র-জনতার বিক্ষোভ, জড়িতদের ফাঁসির দাবি

নাটোর সংবাদদাতা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
হাদি হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্র-জনতার বিক্ষোভ, জড়িতদের ফাঁসির দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রার্থী শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। একই সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজুর রহমান মান্না, আব্দুস সামাদ শিশির, রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা অবিলম্বে এ হত্যার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ তুলে দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরে পৃথক বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X