মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁওয়ের মানুষ

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁওয়ের মানুষ  ¦ ছবি: সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা দুই দিন ধরে জনজীবনকে ব্যাপকভাবে ব্যাহত করছে। সূর্যের আলো পুরোপুরি দেখা না যাওয়ায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা থেকেই পুরো এলাকা কুয়াশায় ঢাকা থাকে, যার ফলে কয়েক হাত দূরের কিছুই স্পষ্ট দেখা যায় না।

এই অবস্থায় সড়ক ও নৌযান চলাচল ব্যাহত হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা হাড় কাঁপানো শীতের প্রমাণ দিচ্ছে।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। শীত থেকে বাঁচতে আগুন জ্বালানো বা মোটা কাপড় পরে তারা কোনোমতো দিন পার করছেন।

শীতজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালের রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আলমগীর কবীর জানান, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, এই অবস্থায় শীতজনিত ক্ষতি এড়াতে কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বোরো বীজতলা, শাকসবজি ও আলু ক্ষেত কুয়াশা ও ঠান্ডা বাতাস থেকে রক্ষায় নিয়মিত সেচ, ক্ষেত পরিষ্কার রাখা এবং প্রয়োজনে খড় বা পলিথিন দিয়ে ঢেকে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রোগবালাই দেখা দিলে দ্রুত কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X