সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ২০

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম
এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ২০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বিকল মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেক (৪৫) নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে যাত্রী নিয়ে পূর্বাশা পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। শুক্রবার ভোর আনুমানিক সোয়া পাঁচটার দিকে বাসটি সিরাজদিখানের নিমতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের বাঁ পাশের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উদ্ধার কাজ শেষে নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X