মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত নেতৃত্বই চায় জনগণ : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এলাকার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ভালো করেই জানে—তিনি নির্বাচিত হলে অন্তত চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা কোনো ধরনের দুর্নীতিতে জড়াবেন না।

তিনি বলেন, অনেকে প্রকাশ্যে অন্য দলের মিছিল-মিটিংয়ে অংশ নেবে, কিন্তু ভোট দেওয়ার সময় গোপনে এসে আমাকেই ভোট দেবে। কারণ তারা জানে, আমার দ্বারা কোনো অনিয়ম বা দুর্নীতি সম্ভব নয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলা কলিতে ভোট দিন। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আগ্রাসন ও আধিপত্যবিরোধী শক্তির অবসান ঘটিয়ে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে থাকবে না মাদক, ঘুষ, অনিয়ম ও দুর্নীতি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক ও মেহনতি মানুষের মধ্য থেকেই প্রকৃত নেতৃত্ব উঠে আসবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ এবার ঋণখেলাপি, দুর্নীতিবাজ এবং জনগণের অর্থ আত্মসাৎকারীদের প্রত্যাখ্যান করবে। পরিবর্তনের লক্ষ্যে মানুষ আজ ঐক্যবদ্ধ।”

প্রচারণার দ্বিতীয় দিনে হাসনাত আবদুল্লাহ ভোর থেকেই নিজ নির্বাচনি এলাকায় মাঠে নামেন। দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় শাপলা কলির পক্ষে স্লোগান দিয়ে তিনি গণসংযোগ শুরু করেন।

এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদসহ জামায়াত-শিবির ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X