মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আজ বুড়িচং যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (৩১ জানুয়ারি) কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি জনসভা নিমসার জুনাব আলী কলেজ মাঠে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

বেলা বারোটায় অনুষ্ঠানের জন্য আসার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা কলেজ মাঠে উপস্থিত হয়ে সভার প্রস্তুতি নিতে শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. মোবারক হোসেন জানান, নিমসার কলেজ মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনি জনসভায় প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেছেন যে, মঞ্চ, সাউন্ড সিস্টেম, ব্যানার ও ফেস্টুনসহ সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জনসভা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সহ কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X