মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পটিয়ায় ভূমি অফিসে প্রতারণা: প্রতারক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
পটিয়ায় ভূমি অফিসে প্রতারণা: প্রতারক গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি অফিসে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণা ও দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পৌরসভার ১নং ওয়ার্ড কাজগীপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে, লিটন রোকন উদ্দিন।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আটক মো. লিটন প্রকাশ রোকন উদ্দিন নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে নামজারি ও জমাখারিজ করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, সোমবার (১৬ মার্চ) তিনি ১৪টি নামজারি ও জমাখারিজ সংক্রান্ত কাজ নিয়ে এসিল্যান্ড অফিসে আসেন। এ সময় অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার তার পরিচয় জানতে চাইলে তিনি বিভিন্নভাবে বকাবকি করেন এবং কাজ না করলে তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের হুমকি প্রদান করেন।

পরে এক ভুক্তভোগী ফাহিমা সুলতানা এসিল্যান্ড অফিসে এসে জানান, লিটন প্রকাশ রোকন উদ্দিন নিজেকে অফিসের কর্মচারী পরিচয় দিয়ে তার কাছ থেকে নামজারি ও জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে নগদ ৭০ হাজার টাকা নিয়েছেন।

বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনাকে (ভূমি) অবহিত করা হলে তার নির্দেশে অফিসের কর্মকর্তারা রোকনকে আটক করেন এবং পটিয়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার বাদী হয়ে পটিয়া থানায় লিটন রোকন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ভূমি অফিসে প্রতারণা সংক্রান্ত থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, রোকন দালাল চক্রের অন্যতম মূলহোতা। দীর্ঘদিন ধরে ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X