সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, যুবক আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম
ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, যুবক আটক ¦ ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। অভিযানে একটি প্রাইভেটকারসহ মো. রাকিব নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক রাকিব ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে।

‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা হাইওয়ে থানার একটি টহল দল অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ‎ ‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মধ্যে ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল রয়েছে। ‎ ‎এসব মদের মোট পরিমাণ ৫৬ দশমিক ২৫ লিটার, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা। ‎ ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X