মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে বিজিবি: শিক্ষা সামগ্রী বিতরণ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে বিজিবি: শিক্ষা সামগ্রী বিতরণ

লালমনিরহাট সীমান্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশের নিয়মিত জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

‎​রোববার (২৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর উদ্যোগে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষাসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তাদের অভিভাবকরাও বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অভিভাবকরা বলেন, “আমাদের এলাকার অনেক পরিবারই আর্থিকভাবে অসচ্ছল। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয়। বিজিবির এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা আরও উৎসাহ পাবে।

‎​শিক্ষা সামগ্রী বিতরণকালে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সামাজিক ও মানবিক কাজে অঙ্গীকারবদ্ধ। সীমান্ত এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

‎​তিনি আরও জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক ও সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎​উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সুধীজন মনে করছেন, বিজিবি’র এ ধরণের উদ্যোগ সীমান্ত এলাকার শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

‎​অনুষ্ঠানে বিজিবি’র অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X