মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন।

হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এমন সফরে তারা আনন্দিত। এতে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় কৃষকরা বলেন, রাজশাহীর আমের গুণগত মান ও স্বাদ বিশ্বব্যাপী পরিচিত। বিদেশি কূটনীতিকদের এ ধরনের পরিদর্শন দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, রাজশাহীতে রাষ্ট্রদূত হিসেবে এটি আমার প্রথম সফর। ২০২০ সালে একবার এসেছিলাম, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে যাওয়ার মতো সেরা অভিজ্ঞতা আর নেই, সবচেয়ে তাজা, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সেরা জিনিসটি দেখার সুযোগ সেখানে পাওয়া যায়। সেই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না।

তিনি আরও বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে। যদিও আমরা সাধারণত সেগুলো হিমায়িত অবস্থায় পাই এবং শেক তৈরিতে ব্যবহার করি। যুক্তরাষ্ট্রে আম পাওয়া যায়, তবে আমি মনে করি না সেখানে এখানকার মতো এত তাজা আম পাওয়া সম্ভব।

বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে পরামর্শ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি মনে করি বাংলাদেশের আরও কোল্ড চেইন (হিমাগার ব্যবস্থা) প্রয়োজন। কারণ সারা বছর আমের সহজলভ্যতার জন্য হিমায়িত আম রপ্তানির জন্য সবচেয়ে উপযোগী। তাই সারা বছর আমের উন্নত উৎপাদন ও রপ্তানির জন্য বাংলাদেশের কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসের বেতন পাননি মাদ্রাসার কোনো শিক্ষক

যশোরে নকল সিগারেট বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা

যশোরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, নারী আটক

আদালতের বারান্দায় মামলার বাদীকে মারধর / ৫ জনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড, তিন নারীসহ বৃদ্ধকে জরিমানা

একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নতুন ইতিহাস গড়তে প্রস্তুত এমবাপ্পে

‘আমি আরও একা হতে চাই’

নাটোরে বিদেশি নাগরিকদের হেনস্তা মামলার প্রধান আসামি আকাশ গ্রেফতার

দেশজুড়ে টানা ৫ দিন ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ কিভাবে দেখবেন?

সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

স্বাস্থ্যমন্ত্রী / দেশজুড়ে শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে

এক দিনে চার ম্যাচই ড্র, ৬৮ বছর পর একই দৃশ্য

নিখোঁজের একদিন পর শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার

আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

যশোরে ইয়াবাসহ দু'জন আটক

সন্তানের প্রত্যাশায় নেইমার, বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

X