মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:৪০ পিএম
আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার (১৬ জুন) থেকে নতুন দরে স্বর্ণ বিক্রি হচ্ছে।

১৫ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ১৩ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩৬ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি আরও একা হতে চাই’

নাটোরে বিদেশি নাগরিকদের হেনস্তা মামলার প্রধান আসামি আকাশ গ্রেফতার

দেশজুড়ে টানা ৫ দিন ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ কিভাবে দেখবেন?

সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

স্বাস্থ্যমন্ত্রী / দেশজুড়ে শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে

এক দিনে চার ম্যাচই ড্র, ৬৮ বছর পর একই দৃশ্য

নিখোঁজের একদিন পর শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার

আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

যশোরে ইয়াবাসহ দু'জন আটক

সন্তানের প্রত্যাশায় নেইমার, বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলে হঠাৎ পরিবর্তন

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

আবারও বাড়ল তেলের দাম

স্বাস্থ্যমন্ত্রী / মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চলবে

আবারও বাড়ল স্বর্ণের দাম

বেলজিয়ামের বিপক্ষে জয়ের স্বপ্নভঙ্গ মিশরের

X