মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

স্থানীয় সরকার নির্বাচন কবে, সেই নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৫০ পিএম
সংসদ সদস্য রুমিন ফারহানা

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কি না— এ বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট ও সম্পূরক মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এ প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রুমিন ফারহানা বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো কবে হবে, সে বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে তিনি জানতে চান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এ বিষয়ে সরকারের অবস্থান কী।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছেন এবং নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হচ্ছে, যা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি, সেই সিদ্ধান্ত অনুযায়ীই নির্বাচন আয়োজন করা হবে।”

তবে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি কিংবা আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, বিশ্বমঞ্চে আফ্রিকার দলটির ঐতিহাসিক ড্র

বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিল কেপ ভার্দ

গোলের খোঁজে স্পেন, মাঠে নামলেন লামিনে ইয়ামাল

স্পেনকে আটকে রেখেছে কেপ ভার্দে

বিশ্বকাপে অনন্য রেকর্ডে কেপ ভার্দের অভিষেক

যশোরে মাদ্রাসাছাত্র সায়েম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সংসদে রুমিন ফারহানার প্রশ্ন / স্থানীয় সরকার নির্বাচন কবে, সেই নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না

যশোরে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

যশোরে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা

ইয়ামালকে ছাড়াই মাঠে নামছে স্পেন

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

রাইটস যশোরের ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

নাশকতার মামলায় উপশহরের হাসান আটক 

যশোরে গাঁজা ও ইয়াবাসহ দুজন আটক

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ অপহরণকারী গ্রেপ্তার

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

X