সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

যশোর শহর ও মণিরামপুর উপজেলায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়।

অভিযানকালে যশোর শহরের মুজিব সড়কের ঝটপট ফাস্টফুড প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মণিরামপুর উপজেলার আজমীর বেকারিকে ২০ হাজার টাকা, রাফি-সিমাম বেকারিকে ১০ হাজার টাকা এবং বনফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানের খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালকে ছাড়াই মাঠে নামছে স্পেন

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

রাইটস যশোরের ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

নাশকতার মামলায় উপশহরের হাসান আটক 

যশোরে গাঁজা ও ইয়াবাসহ দুজন আটক

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ অপহরণকারী গ্রেপ্তার

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে: ট্রাম্প

বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ক্ষোভ

গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক

দিল্লিতে প্রবেশে বাধা : ঢাকায় ফিরে কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: ডা. শফিকুর

X