সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

রাইটস যশোরের ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম
রাইটস যশোরের ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে রাইটস যশোরের আয়োজনে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। রোববার (১৫ জুন) বিকেলে শহরের কারবালা রোডস্থ শহীদ স্বপন সড়কে অবস্থিত ‘প্রশান্তি নিলয় সেল্টারহোম’-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

দাতা সংস্থা সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় গত ৬ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণে যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা ২৫ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রকল্প ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। ১০ দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি, কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা এবং ইকোনমিক ডেভেলপমেন্ট বিভাগের জাহিদুর রহমান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা ও সফলতার সম্ভাবনা তুলে ধরেন। তারা জানান, এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

সমাপনী অনুষ্ঠানে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কমলেশ মজুমদার বলেন, “সমাজে একজন নারী সঠিক সুযোগ পেলে পুরুষের চেয়েও বেশি অবদান রাখতে পারেন। তাই নিজেদের কখনো ছোট ভাববেন না। অতীতের কষ্ট ভুলে এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে হবে।”

প্রশিক্ষণার্থীরা এ উদ্যোগের জন্য রাইটস যশোর, উইনরক ইন্টারন্যাশনাল এবং সুইজারল্যান্ড সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক সকলকে ধন্যবাদ জানিয়ে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে অনন্য রেকর্ডে কেপ ভার্দের অভিষেক

যশোরে মাদ্রাসাছাত্র সায়েম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সংসদে রুমিন ফারহানার প্রশ্ন / স্থানীয় সরকার নির্বাচন কবে, সেই নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না

যশোরে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

যশোরে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা

ইয়ামালকে ছাড়াই মাঠে নামছে স্পেন

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

রাইটস যশোরের ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

নাশকতার মামলায় উপশহরের হাসান আটক 

যশোরে গাঁজা ও ইয়াবাসহ দুজন আটক

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ অপহরণকারী গ্রেপ্তার

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে: ট্রাম্প

বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ক্ষোভ

গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

X