
যশোর সদর উপজেলার রামনগর এলাকার এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । নিখোঁজ ছাত্রের নাম সায়েম হাসান (১৫)। সে বকচর জামিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র এবং যশোর সদর উপজেলার রামনগর এলাকার মাসুম হাসানের ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা মাসুম হাসান যশোর কোতোয়ালী থানায় দেওয়া লিখিত আবেদনে জানান, ঈদুল আজহার ছুটিতে সায়েম বাড়িতে এসেছিল ছুটি শেষে গত ১৩ জুন সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মাদ্রাসায় ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তিনি জানতে পারেন, সায়েম সেখানে পৌঁছায়নি একইসঙ্গে সে বাড়িতেও ফিরে আসেনি
এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরবর্তীতে বিষয়টি থানাকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করা হয় পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ সায়েমের উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য ভালো নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা জুব্বা, পায়জামা, মাথায় টুপি ও পায়ে চামড়ার স্যান্ডেল সে যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলে
সায়েমের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের মোবাইল নম্বর ০১৮০৬-৩৭২৪৩৩-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে ।
মন্তব্য করুন
১৫ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
১৫ জুন ২০২৬, ০১:১২ এএম
১৫ জুন ২০২৬, ১২:৪০ পিএম