সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

শেষ মুহূর্তের রোমাঞ্চে ডাচদের রুখে দিল অদম্য জাপান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৭:২০ এএম
প্রত্যাবর্তনের গল্প লিখে ড্র করেছে অদম্য জাপান। ছবি : ইন্টারনেট

প্রথমার্ধ গোলশূন্য। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের মাত্র ৩৭ মিনিটে চার গোলের রোমাঞ্চ দেখল ফুটবলবিশ্ব। নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২-২ গোলে ড্র করেছে অদম্য জাপান। সোমবার (১৫ জুন) ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার পরাশক্তিরা।

ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রেখে ১১টি শটের ৭টিই লক্ষ্যে রেখেছিল নেদারল্যান্ডস। বিপরীতে ৮টি শটের ৩টি লক্ষ্যে রাখে জাপান। পরিসংখ্যান ডাচদের পক্ষে কথা বললেও, মাঠের কার্যকর ফুটবলে কাঙ্ক্ষিত ফল ছিনিয়ে নেয় সামুরাই ব্লুরা। জাপানের হার না মানা মানসিকতা আরও একবার দেখলো বিশ্ব।

ম্যাচের শুরু থেকেই ছোট ছোট পাসে জাপানকে চেপে ধরে ডাচরা। তৃতীয় মিনিটেই কোডি গাকপোর পাস থেকে ডনিয়েল মালেনের প্রচেষ্টা নসাৎ করেন জাপানি গোলরক্ষক। শুরুর ধাক্কা সামলে নাকামুরা ও দাইচি মায়েদার গতিতে পাল্টা আক্রমণে ফেরে জাপান। ২৮ মিনিটে হিরোকি ইতোর দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৩৫ মিনিটে মালেনের হেড এবং বিরতির ঠিক আগে জাপানের নাকামুরা ও আয়াসে উয়েদার দারুণ দুটি সুযোগ হাতছাড়া হলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ৫১তম মিনিটে ফ্রি-কিক থেকে আসা ডেনজেল ডামফ্রিসের ক্রসে দারুণ হেডে ডাচদের এগিয়ে নেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে লিড বেশিক্ষণ টেকেনি; ৫৭তম মিনিটে বক্সের বাইরে থেকে কেইতো নাকামুরার দুর্দান্ত শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে জাপান (১-১)।

সমতায় ফেরার মাত্র তিন মিনিট পরই (৬৪ মিনিটে) ডান দিক থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে নেদারল্যান্ডসকে আবারও এগিয়ে নেন ক্রিসেনসিও সামারভিল

দ্বিতীয়বার পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জাপান। ৭৫তম মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন এনে আক্রমণের গতি বাড়ান জাপানি কোচ। এর আগে ৭৩ মিনিটে গাকপোর শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি জাপানের গোলরক্ষক।

জাপানের মুহুর্মুহু আক্রমণের পুরস্কার মেলে ৮৮তম মিনিটে। কর্নার থেকে কোকি ওগাওয়ার মাপা পাসে উড়ন্ত হেডে গোল করেন দাইচি কামাদা। তার এই জাদুকরী গোলেই ২-২ সমতায় ফেরে ম্যাচ।

শেষের যোগ করা ৬ মিনিটে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় নেদারল্যান্ডস। তবে জাপানের সুসংগঠিত রক্ষণভাগ ডাচদের সব চেষ্টা ব্যর্থ করে দিলে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয় মাঠের লড়াই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

নাশকতার মামলায় উপশহরের হাসান আটক 

যশোরে গাঁজা ও ইয়াবাসহ দুজন আটক

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ অপহরণকারী গ্রেপ্তার

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে: ট্রাম্প

বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ক্ষোভ

গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক

দিল্লিতে প্রবেশে বাধা : ঢাকায় ফিরে কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: ডা. শফিকুর

ফের বাড়লো সোনা-রুপার দাম

সংসদে হিজাব নিয়ে কটাক্ষ ও ধর্ষণের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

ইসলামে নারীর অধিকার ও মর্যাদা

আজ পহেলা আষাঢ়ে বর্ষার আনুষ্ঠানিক যাত্রা / কদম ফুলের সুবাসে সেজেছে বাংলার প্রকৃতি

X