সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

২১ মিনিটেই ইতিহাস : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জালে কুরাসাও

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:৪৭ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৩২ এএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে একেই হয়তো বলে খাঁটি ফুটবল রোমাঞ্চ! ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়া, প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, আর নিজেদের শক্তির বিচারে টুর্নামেন্টের সবচেয়ে ছোট দল। কিন্তু সব সমীকরণ ও ফুটবলীয় ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য এক রূপকথা লিখল কুরাসাও। ম্যাচের ২১ মিনিটেই জার্মানির জালে বল পাঠিয়ে সমতায় ফিরল তারা!

দেড় লাখ মানুষের দেশের মহাকাব্য

জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কুরাসাও। মাত্র দেড় লাখের একটু বেশি জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটির এবারই প্রথম বিশ্বকাপে অভিষেক হয়েছে। আর নিজেদের প্রথম ম্যাচেই পরাশক্তি জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটের মাথায় গোল শোধ করে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিল তারা।

যেভাবে এল সেই ঐতিহাসিক গোল

ম্যাচের মাত্র ৬ মিনিটে জার্মান মিডফিল্ডার এনমেচার গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন কুরাসাও হয়তো বড় ব্যবধানে হারতে যাচ্ছে। কিন্তু ম্যাচের ২১ মিনিটে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। জার্মানির ডি-বক্সের ভেতর বল পান কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া। ঠান্ডা মাথায় তাঁর নেওয়া চমৎকার বাঁ পায়ের নিখুঁত শট ফাঁকি দেয় জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে। বল জালে জড়াতেই ইতিহাস তৈরি হয়। বিশ্বকাপে এটিই কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোল!

হিউস্টনে ‘নীল ঢেউ’য়ের গর্জন

কুরাসাওয়ের এই ঐতিহাসিক গোলের পর হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে যেন আছড়ে পড়ে এক অবিস্মরণীয় ‘নীল ঢেউ’। কুরাসাওয়ের নীল জার্সি পরিহিত সমর্থকদের গগনবিদারী গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দেড় লাখ জনসংখ্যার ছোট্ট একটি দেশের জন্য এই মুহূর্তটি যে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক

বিরতির পরই মুসিয়ালার গোল, জার্মানির ৪-১ লিড!

নিকোর গোল, আবারও লিড জার্মানির

ইউরোপ যাচ্ছেন জেমস

২১ মিনিটেই ইতিহাস : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জালে কুরাসাও

৬ মিনিটেই লিড জার্মানির, কুরাসাওয়ের জালে বল পাঠালেন এনমেচা

বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চর আষাড়িয়াদহে ৭০০ রোগীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

উদ্বোধনের সাড়ে তিনবছর পর অবশেষে মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

যশোর চেম্বারে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল  / বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে হালাল  পণ্যের বাণিজ্যে সম্প্রসারণে মতবিনিময়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’: নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

অশ্রুসিক্ত নয়নে শিক্ষক নয়ন চন্দ্র সানাকে বিদায় জানাল মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়

মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ! হাজারও দর্শকের খেলা উপভোগ

নাটকীয় জয়ে হোয়াইটওয়াশ এড়াল অজিরা

দেশজুড়ে ভ্রমণপিপাসুদের সমাগম, অনুষ্ঠিত হলো ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা

X