রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না : আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:৫০ এএম
কার্লো আনচেলোত্তি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পায়নি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে ছন্দহীন ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি দেখা গেছে সেলেসাওদের পারফরম্যান্সে। তবে ব্রাজিল এখনো নিজেদের সেরা ফর্ম থেকে অনেক দূরে বলে মনে করেন প্রধান কোচ কার্লো আনচেলোত্তি।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আনচেলত্তি প্রথমার্ধের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম ৪৫ মিনিটে দল ভারসাম্য হারিয়ে ফেলেছিল, অপ্রয়োজনীয় ফাউল করেছে এবং সহজেই বলের দখল হারিয়েছে। এসব জায়গায় দ্রুত উন্নতি আনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রথমার্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে ব্রাজিল নিজেদের কিছুটা গুছিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মনে করেন আনচেলত্তি। তাঁর মতে, একটি ম্যাচের ফলাফল দিয়ে পুরো দলের সামর্থ্য বিচার করা উচিত নয়।

তিনি বলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচেই সবকিছু নির্ধারিত হয়ে যায় না। মরক্কোর বিপক্ষে পাওয়া ড্র মোটেও খারাপ ফল নয় এবং পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী ব্রাজিল দেখা যাবে বলে তিনি আশা করছেন।

ব্রাজিলের খারাপ শুরুর অন্যতম কারণ হিসেবে স্নায়ুচাপের বিষয়টিও উল্লেখ করেছেন ইতালিয়ান এই কোচ। তাঁর মতে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ায় খেলোয়াড়দের মধ্যে কিছুটা চাপ কাজ করছিল।

আনচেলত্তি বলেন, প্রথমার্ধে দল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তবে বিরতির পর খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পেয়ে অনেক বেশি সংগঠিত ফুটবল খেলেছে।

ম্যাচে ব্রাজিলের সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার কথা তুলে ধরেন আনচেলত্তি। তিনি মনে করেন, দলের দুর্বলতাগুলো এখন স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে এবং সেগুলো নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।

ব্রাজিলকে আরও ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক দল হিসেবে গড়ে তুলতে কোচিং স্টাফ কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের সমালোচনাকে স্বাভাবিকভাবেই দেখছেন আনচেলত্তি। তাঁর মতে, যখন একটি দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারে না, তখন সমালোচনা আসবেই।

তবে তিনি কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে দায়ী না করে পুরো দলের পারফরম্যান্সকেই দায়ী করেছেন। বিশেষ করে প্রথমার্ধে দলগতভাবে ব্রাজিল ভালো খেলতে পারেনি বলেই মন্তব্য করেন তিনি।

মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেন, ভিনিসিয়ুস ম্যাচজুড়ে প্রতিপক্ষের জন্য বড় হুমকি ছিলেন এবং নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাঁর বিশ্বাস, ব্রাজিলিয়ান এই তারকা চলমান বিশ্বকাপে আরও উজ্জ্বল পারফরম্যান্স উপহার দেবেন।

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ই হবে ব্রাজিলের প্রধান লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে ভ্রমণপিপাসুদের সমাগম, অনুষ্ঠিত হলো ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা

নোরা ফাতেহি / এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না

বেদে পল্লীতে সিসিটিভি ও এসি লাগিয়ে ববিতার মাদক ব্যবসা!

‘বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়’

লেবানন-ইসরায়েল সীমান্তে ড্রোন হামলা, পাল্টা হুমকি ইসরায়েলি মন্ত্রীর

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া

সত্যিই কি পল্টি মারলো সাকিব?

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইন চেষ্টায় ব্যর্থ বিএসএফ

নেইমারেই শিরোপা স্বপ্ন খুঁজছে ব্রাজিল

‘এফবিআইয়ের ড্রোন হ্যাক, বিশ্বকাপে হামলার হুমকি’

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

শান্তিচুক্তি ঘিরে ধোঁয়াশা: ট্রাম্পের ঘোষণার পর তেহরানে বিক্ষোভ

খুলনায় মসজিদে নামাজ চলাকালে ২ মুসল্লি গুলিবিদ্ধ

৮০ বছরে পা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা

কারওয়ান বাজার মেট্রো স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রাথমিকে পরীক্ষা ফি চালু, কোন শ্রেণিতে কত?

ছবির গল্পে ব্রাজিল-মরক্কোর সংক্ষিপ্ত চিত্র

X