রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘খোদার দোহাই লাগে, গোল করো!’-ব্রাজিল দলের উদ্দেশে প্রেসিডেন্ট লুলা

ক্রীড় সংবাদ
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:২১ পিএম
ছবি-সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবলে আজ রাতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে সেলেসাওদের অনুপ্রেরণা জোগাতে এক আবেগঘন ও চমৎকার ভিডিও বার্তা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।

একজন সাধারণ ভক্তের মতোই দারুণ উচ্ছ্বাস নিয়ে খেলোয়াড়দের কেবল কৌশলী নয়, হৃদয় উজাড় করে খেলার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ভিডিওতে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বল প্রতিপক্ষের জালে জড়ানো।

খোদার দোহাই লাগে, তোমরা শট নাও, গোল করো!’ খেলোয়াড়দের মাঠের মানসিকতা কেমন হওয়া উচিত, সেই পরামর্শও দিয়েছেন লুলা। তিনি বলেন, ‘মাঠে শুধু বল নিয়ে খেললেই হবে না, এর পেছনে কিছুটা মন ও প্রাণ ঢেলে দিতে হবে।

মাঠে পড়ে গেলে ঝটপট উঠে দাঁড়াও। বসে বসে অভিযোগ করে সময় নষ্ট না করে, ছুটে গিয়ে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নাও। ’ আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল দল। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে থাকছেন না পোস্টার বয় নেইমার। কাফ মাসলের চোট থেকে সেরে উঠতে সান্তোসের এই ফরোয়ার্ড বর্তমানে পুনর্বাসনে রয়েছেন।

তবে নেইমারের অনুপস্থিতির মাঝেও দলের প্রতি পূর্ণ আস্থা রাখছেন লুলা। ভিডিওর ক্যাপশনে কোচ কার্লো আনচেলত্তি ও ফুটবলারদের উদ্দেশে এক লিখিত বার্তায় তিনি বলেন, ‘আমাদের ভালোবাসার ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এবং খেলোয়াড়রা, আজকের এই বার্তাটি তোমাদের জন্য। বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এখন সময় এসেছে সাহস, দৃঢ় সংকল্প, দায়বদ্ধতা আর দলীয় সংহতি নিয়ে মাঠে লড়াই করার। ফুটবল মাঠেই জিততে হয়; মনোযোগ, উৎসর্গ, কঠোর অনুশীলন আর সবকিছুর ওপরে জালে বল জড়ানোর মাধ্যমে। আমি দলের প্রতিটি খেলোয়াড়ের সাফল্য কামনা করছি। তোমরা পুরো একটা জাতির জার্সি গায়ে জড়িয়েছো। আমি এবং কোটি কোটি ব্রাজিলিয়ান তোমাদের পেছনে আছি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ইরান ফুটবল দলের ক্যাম্পের সামনে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

‘খোদার দোহাই লাগে, গোল করো!’-ব্রাজিল দলের উদ্দেশে প্রেসিডেন্ট লুলা

সদর উপজেলা কৃষক দলের কর্মীসভা কৃষি কাজ আমাদের অর্থনৈতির  মূলভিত্তি : নার্গিস বেগম

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সম্মাননায় ভূষিত হবেন কারিনা কায়সার

যশোরে গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগে একজন আটক

ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন পরিকল্পনা ব্যর্থ

যশোরে ফাস্ট এইড মেডিকেল সার্ভিসেসের উদ্বোধন

ফিফা বিশ্বকাপ ২০২৬ / সাম্বার ছন্দে থেমে যাবে আটলাসের গর্জন?

ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শি

আইএইচএফ কাপে নেপালকে হারাল বাংলাদেশ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

চট্টগ্রামে ১১ দলের মহাসমাবেশে জনস্রোত

ফিটনেস নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিলেন রোনালদো

ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা, অনুশীলন সরঞ্জাম চুরি

‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না’

গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন, বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ

X