রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজপাখির ভবিষ্যদ্বাণী মিলে গেল ব্রাজিল-মরক্কো ম্যাচে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১২:২৫ পিএম
বাজপাখির ভবিষ্যদ্বাণী মিলে গেল ব্রাজিল-মরক্কো ম্যাচে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজের ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় থাকা ‘শক দ্য হক’ নামের বাজপাখি আবারও প্রমাণ করল তার অসাধারণ অনুমান ক্ষমতা। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচের ফলাফলও সঠিকভাবে অনুমান করেছে এই পালকধারী ‘ফুটবল ভবিষ্যদ্বক্তা’।

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াইয়ের সঠিক ফল অনুমান করে ইতোমধ্যেই নজর কাড়ে শক। এরপর দ্বিতীয় পরীক্ষায় তাকে দেওয়া হয় আরও কঠিন চ্যালেঞ্জ—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর মধ্যকার ম্যাচ।

ম্যাচ শুরুর আগে দুই দলের পতাকার সামনে গিয়ে শকের আচরণ দেখে অনেকেই ধারণা করেছিলেন সে ব্রাজিলকেই বেছে নেবে। তবে শেষ মুহূর্তে কোনো দলের পক্ষেই স্পষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় অনেকে ধরে নেন ম্যাচটি ড্র হতে পারে।

শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হয়। শক্তিশালী দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়ে শেষ হয়। এতে বিশ্বকাপে শকের টানা দ্বিতীয় ভবিষ্যদ্বাণীও শতভাগ সফল হিসেবে প্রমাণিত হলো।

দুটি ম্যাচেই সঠিক ফল অনুমান করে এখন সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফুটবল ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে তার ক্ষমতা নিয়ে।

এবার ‘শক দ্য হক’-এর সামনে নতুন চ্যালেঞ্জ—মিশর ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ। টানা তৃতীয়বারের মতো সঠিক ফলাফল অনুমান করতে পারে কি না, সেটিই এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে ভ্রমণপিপাসুদের সমাগম, অনুষ্ঠিত হলো ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা

নোরা ফাতেহি / এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না

বেদে পল্লীতে সিসিটিভি ও এসি লাগিয়ে ববিতার মাদক ব্যবসা!

‘বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়’

লেবানন-ইসরায়েল সীমান্তে ড্রোন হামলা, পাল্টা হুমকি ইসরায়েলি মন্ত্রীর

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া

সত্যিই কি পল্টি মারলো সাকিব?

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইন চেষ্টায় ব্যর্থ বিএসএফ

নেইমারেই শিরোপা স্বপ্ন খুঁজছে ব্রাজিল

‘এফবিআইয়ের ড্রোন হ্যাক, বিশ্বকাপে হামলার হুমকি’

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

শান্তিচুক্তি ঘিরে ধোঁয়াশা: ট্রাম্পের ঘোষণার পর তেহরানে বিক্ষোভ

খুলনায় মসজিদে নামাজ চলাকালে ২ মুসল্লি গুলিবিদ্ধ

৮০ বছরে পা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা

কারওয়ান বাজার মেট্রো স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রাথমিকে পরীক্ষা ফি চালু, কোন শ্রেণিতে কত?

ছবির গল্পে ব্রাজিল-মরক্কোর সংক্ষিপ্ত চিত্র

X