রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ভয়াবহ ঘটনার পর নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় পরিবারের ৫ বছর বয়সী এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন— ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু হলো তাদের ৫ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুরভী বড়ুয়া জানান, রাতে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে যান। সেখানে ঘরের দরজার কাছে এনি বড়ুয়া ও শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘরের ভেতরে প্রিয়ন্তীকেও গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এনি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় কর্মস্থলে ছিলেন। রাতের ফোন পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মৃত্যুর খবর পান।

তিনি দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে তার সন্দেহ। মৃত্যুর আগে তার স্ত্রীও লিমনের নাম উল্লেখ করেছিলেন বলে তিনি জানান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে ভ্রমণপিপাসুদের সমাগম, অনুষ্ঠিত হলো ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা

নোরা ফাতেহি / এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না

বেদে পল্লীতে সিসিটিভি ও এসি লাগিয়ে ববিতার মাদক ব্যবসা!

‘বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়’

লেবানন-ইসরায়েল সীমান্তে ড্রোন হামলা, পাল্টা হুমকি ইসরায়েলি মন্ত্রীর

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া

সত্যিই কি পল্টি মারলো সাকিব?

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইন চেষ্টায় ব্যর্থ বিএসএফ

নেইমারেই শিরোপা স্বপ্ন খুঁজছে ব্রাজিল

‘এফবিআইয়ের ড্রোন হ্যাক, বিশ্বকাপে হামলার হুমকি’

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

শান্তিচুক্তি ঘিরে ধোঁয়াশা: ট্রাম্পের ঘোষণার পর তেহরানে বিক্ষোভ

খুলনায় মসজিদে নামাজ চলাকালে ২ মুসল্লি গুলিবিদ্ধ

৮০ বছরে পা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা

কারওয়ান বাজার মেট্রো স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রাথমিকে পরীক্ষা ফি চালু, কোন শ্রেণিতে কত?

ছবির গল্পে ব্রাজিল-মরক্কোর সংক্ষিপ্ত চিত্র

X