রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

শাহারুল ইসলাম রাজ, কায়বা (শার্শা) প্রতিনিধি :
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি-প্রতিনিধি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

রোববার (১৪ জুন) বাজেট উপস্থাপনের পর শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। তিনি বলেন, “জনবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এ বাজেটে ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”

শুভেচ্ছা মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, পলাশ, ইকরামুল, সুজন, মাসুম, তাজমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চর আষাড়িয়াদহে ৭০০ রোগীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

উদ্বোধনের সাড়ে তিনবছর পর অবশেষে মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

যশোর চেম্বারে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল  / বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে হালাল  পণ্যের বাণিজ্যে সম্প্রসারণে মতবিনিময়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’: ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

অশ্রুসিক্ত নয়নে শিক্ষক নয়ন চন্দ্র সানাকে বিদায় জানাল মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়

মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ! হাজারও দর্শকের খেলা উপভোগ

নাটকীয় জয়ে হোয়াইটওয়াশ এড়াল অজিরা

দেশজুড়ে ভ্রমণপিপাসুদের সমাগম, অনুষ্ঠিত হলো ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা

নোরা ফাতেহি / এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না

বেদে পল্লীতে সিসিটিভি ও এসি লাগিয়ে ববিতার মাদক ব্যবসা!

‘বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়’

লেবানন-ইসরায়েল সীমান্তে ড্রোন হামলা, পাল্টা হুমকি ইসরায়েলি মন্ত্রীর

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া

সত্যিই কি পল্টি মারলো সাকিব?

X