সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

উদ্বোধনের সাড়ে তিনবছর পর অবশেষে মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:০০ পিএম
মাদারীপুর, আইসিইউ, জেলা হাসপাতাল, স্বাস্থ্যসেবা উদ্বোধনের সাড়ে তিনবছর পর অবশেষে মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ এর সেবা চালু হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইসিইউ সেবা চালুর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন।

এ সময় মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সিভিল সার্জন ডা. শরিফুল আবেদীন কমল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতাল। এরপর আরো ৩ কোটি টাকার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। ২০২৩ সালের নভেম্বর মাসে রোগীদের সেবা দেয়ার জন্য আইসিইউ উদ্বোধন করা হয়। অথচ লোকবল সংকটের কারণে কোন রোগীকে আইসিইউ এর সেবা দেয়া হয়নি। তবুও মেলেনি কোন সেবাই। এতে করে মাদারীপুর মানুষজনকে একটু অসুস্থ হলেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হতো। এতে করে জেলার অসহায় ও গরীব মানুষগুলোকে বেশি ভোগান্তিতে পড়তে হয়। এ নিয়ে বিভিন্ন মিডিয়া একাধিকবার সংবাদ প্রচার করে। পরে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসলে এটি উদ্বোধনের সিদ্ধান্ত হয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আইসিইউ এর সেবা চালু করা হয়। এতে করে মাদারীপুরবাসী খুব খুশি।

মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার সাদেক আহম্দে বলেন, আমাদের র্দীঘদিনের দাবী ছিলো আইসিইউটি চালু করার। আজ তা হয়েছে। এতে আমরা অনেক খুশি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অটোরিকসা চালক রাজ্জাক হোসেন বলেন, আমরা গরীব মানুষ ঢাকা বা ফরিদপুর গিয়ে চিকিৎসা নিতে পারি না। তাই আইসিইউ চালু হওয়ায় আমাদের মতো গরীব ও অসহায় মানুষের বেশি উপকার হবে।

মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রাথমিক পর্যায়ে হাম রোগে আক্রান্ত শিশুদের জন্য এই আইসিইউ সেবা অগ্রাধিকার দেয়া হবে। পরবর্তীতে অন্য রোগীদেরও দেয়া হবে এই আইসিইউ সেবা। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থাকলেও ১০০ শয্যার জনবল দিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এটিকে পূর্ণাঙ্গভাবে চালুর করার জন্য জাতীয় সংসদেও আলোচনা করা হয়েছে। এটি পরিপূর্ণ চালু হলে সেবার মান বাড়বে এবং জেলাবাসী উপকৃত হবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক

বিরতির পরই মুসিয়ালার গোল, জার্মানির ৪-১ লিড!

নিকোর গোল, আবারও লিড জার্মানির

ইউরোপ যাচ্ছেন জেমস

২১ মিনিটেই ইতিহাস : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জালে কুরাসাও

৬ মিনিটেই লিড জার্মানির, কুরাসাওয়ের জালে বল পাঠালেন এনমেচা

বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চর আষাড়িয়াদহে ৭০০ রোগীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

উদ্বোধনের সাড়ে তিনবছর পর অবশেষে মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

যশোর চেম্বারে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল  / বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে হালাল  পণ্যের বাণিজ্যে সম্প্রসারণে মতবিনিময়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’: নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

অশ্রুসিক্ত নয়নে শিক্ষক নয়ন চন্দ্র সানাকে বিদায় জানাল মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়

মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ! হাজারও দর্শকের খেলা উপভোগ

নাটকীয় জয়ে হোয়াইটওয়াশ এড়াল অজিরা

দেশজুড়ে ভ্রমণপিপাসুদের সমাগম, অনুষ্ঠিত হলো ট্রিপ এশিয়া এক্সপার্টস-এর মহা মিলনমেলা

নোরা ফাতেহি / এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না

X