সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ক্ষোভ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৩:৩০ পিএম
বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ক্ষোভ

নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি ও তারকা স্ট্রাইকার মেহদি তারেমি। তারা অভিযোগ করেছেন, ভিসা জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধ এবং যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্প স্থাপনের অনুমতি না দেওয়ার কারণে বিশ্বকাপের স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ থেকে বঞ্চিত করা হয়েছে ইরানকে।

মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইরান। তার আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন ইরানের কোচ আমির গালেনোয়ি ও তারকা স্ট্রাইকার মেহদি তারেমি।

যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে ইরান কোচ বলেন, ‘এ ধরনের আচরণ ফুটবলের চেতনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। আমরা জিতি কিংবা হারি, এই পরিস্থিতি আমাদের জন্য মেনে নেওয়া কঠিন।’

তিনি আরও জানান, বিশ্বকাপ চলাকালে ইরানের দলকে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে অবস্থান করতে হচ্ছে। কেবল ম্যাচ খেলতে তারা যুক্তরাষ্ট্রে আসবে এবং খেলা শেষে আবার মেক্সিকোতে ফিরে যাবে।

কোচের সঙ্গে সহমত প্রকাশ করে মেহেদি তারেমি বলেন, ‘বিশ্বকাপ মানেই মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশা তৈরি হওয়া। কিন্তু এবার সেই অনুভূতি আগের মতো নেই। এই ধরনের উত্তেজনা ও অস্থিরতা বিশ্বকাপের আনন্দকে নষ্ট করছে, যা ফিফার কর্মকাণ্ডের সঙ্গেও বেমানান।’

এ সময় সোমালিয়ার রেফারি ওমর আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে তারেমি বলেন, শুধু ইরান নয়, অন্যরাও এমন সমস্যার মুখোমুখি হয়েছে।

সূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

নাশকতার মামলায় উপশহরের হাসান আটক 

যশোরে গাঁজা ও ইয়াবাসহ দুজন আটক

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ অপহরণকারী গ্রেপ্তার

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে: ট্রাম্প

বিশ্বকাপ মিশন শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ক্ষোভ

গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক

দিল্লিতে প্রবেশে বাধা : ঢাকায় ফিরে কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: ডা. শফিকুর

ফের বাড়লো সোনা-রুপার দাম

সংসদে হিজাব নিয়ে কটাক্ষ ও ধর্ষণের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

ইসলামে নারীর অধিকার ও মর্যাদা

আজ পহেলা আষাঢ়ে বর্ষার আনুষ্ঠানিক যাত্রা / কদম ফুলের সুবাসে সেজেছে বাংলার প্রকৃতি

X