
যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ডিবি পুলিশের এসআই হাদীউজ্জামান জানান, গত রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের তরফ নওয়াপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ বাপ্পী শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে।
পুলিশের দাবি, বাপ্পী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও দুটি মামলা চলমান রয়েছে।
অপরদিকে, ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোর সদর উপজেলার রামনগর আমতলা মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মঞ্জুর ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মণিরামপুর উপজেলার নওয়াপাড়া রোড এলাকার মনু মিয়ার ছেলে।
আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মন্তব্য করুন
১৪ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
১৫ জুন ২০২৬, ০১:১২ এএম
১৫ জুন ২০২৬, ১২:৪০ পিএম